• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন ছাত্রদল নেতা সাগর অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছা পৌর শহরের ৮৯ মসজিদে অনুদানের টাকা বিতরণ

রিপন সারওয়ার
আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

মুক্তাগাছা পৌরসভায় অবস্থিত ৮৯টি মসজিদে সরকারী অনুদান হিসেবে টিআর প্রকল্পের বরাদ্দকৃত নগদ টাকা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মুক্তাগাছা পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে এ টাকা বিতরণ করে জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম।

মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মুক্তাগাছা পৌর সভার মেয়র মো. বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরব আলী, পৌর সভার প্যানেল মেয়র মনিরুজ্জামান দুদু। এসময় পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় মুক্তাগাছা পৌর সভার ৮৯টি মসজিদের পরিচালনা কমিটির প্রতিনিধির কাছে ১০ হাজার টাকা করে তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


এই বিভাগের আরো সংবাদ