• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন ছাত্রদল নেতা সাগর অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাবি শিক্ষার্থীর অনশনের ২৩ ঘণ্টা

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং গুম প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উত্থাপনের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজু ভাস্কর্যের পাদদেশে তার অনশন কর্মসূচির ২৩ ঘণ্টা পূর্ণ হয়েছে।
অনশনরত শিক্ষার্থী সাদিক মুনওয়ার মুনেম বলেন, অনশনের ২৩ ঘণ্টা পার হলো। সকাল থেকে অসংখ্য শিক্ষার্থী সংহতি জানাতে এসেছেন। দীর্ঘ সময় না খেয়ে থাকায় শরীর দুর্বল হয়ে পড়লেও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমার মনোবলকে আরও দৃঢ় করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাব।
এর আগে, বুধবার রাতে ডাকসুর ভিপি সাদিক কায়েম অনশনস্থলে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ, আনান ইবনে মুনির, রায়হান উদ্দিনসহ বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন শুরু করেন সাদিক মুনওয়ার মুনেম। পরবর্তীতে তার দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে আরও বেশ কয়েকজন শিক্ষার্থী এই কর্মসূচিতে যোগ দেন। আন্দোলনকারীদের মূল দাবি হলো – জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে গৃহীত ‘জুলাই সনদ’ ও ‘গণভোটের’ রায় অবিলম্বে কার্যকর করা।


এই বিভাগের আরো সংবাদ