• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন ছাত্রদল নেতা সাগর অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার

হোসাইন সুলভ
আপডেট: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

মুক্তাগাছা প্রতিনিধি: মুক্তাগাছার ১০ নং খেরুয়াজানি ইউনিয়নের এক গ্রামে এক রোগীর চিকিৎসার নামে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কবিরাজের বিরুদ্ধে। অভিযুক্ত কবিরাজের নাম আব্দুল খালেক, যিনি নবীনগঞ্জ বাজারের উত্তর পাশে গড়বাজাইল বাজার সংলগ্ন এলাকায় পূর্ণিমা ও আমাবস্যার সময় বিভিন্ন রোগের চিকিৎসা দিতেন।

জানা গেছে, শুক্রবার (১৪ মার্চ) সকালে মুক্তাগাছা শহর থেকে এক নারী রোগী চিকিৎসার জন্য তার কাছে যান। পরে তিনি কবিরাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। এলাকাবাসীর মধ্যে এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল খালেকের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ ছিল, তবে সেগুলো ধামাচাপা পড়ে যায়। তবে এবার বিষয়টি মুক্তাগাছা থানায় পৌঁছালে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্ত কবিরাজকে গ্রেফতার করে।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, “অভিযোগের ভিত্তিতে আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। ভুক্তভোগীর অভিযোগ যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ আর এমন অপরাধ করতে সাহস না পায়।

(সংবাদ সংগ্রহ চলছে, বিস্তারিত পরে জানানো হবে…)


এই বিভাগের আরো সংবাদ