• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো হরমুজ প্রণালির জলপথে স্বস্তি: হাত মেলাল ইরান ও ওমান ভূমধ্যসাগরে ১০ দিন ভাসল নৌকা, ২৯ বাংলাদেশি উদ্ধার, প্রাণ গেল ১০ জনের কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনলো ফেসবুক মাত্র ২১ মিনিটেই বদলে ফেলুন সন্তানের সঙ্গে সম্পর্ক ত্রিশালে দুই শিশুর করুণ পরিণতি, এক উঠানে খেলা, এক পুকুরে শেষ
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মহান স্বাধীনতা দিবস উদযাপন ও বাংলাদেশ ডেন্টাল পরিষদ ময়মনসিংহ বিভাগীয় শাখার সম্মেলন অনুষ্ঠিত

রিপন সারওয়ার
আপডেট: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বিশেষ প্রতিনিধি:

মহান স্বাধীনতা দিবস উদযাপন ও বাংলাদেশ ডেন্টাল পরিষদ, ময়মনসিংহ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । গত ২৬ (মার্চ) মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নতুনবাজার সেফ্রন রেষ্টুরেন্টের হল রুমে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, নেত্রকোনা, শেরপুর, জামালপুর জেলার ডেন্টাল টেকনোলজিষ্টগণ অংশগ্রহণ করেন।

ময়মনসিংহ বিভাগীয় বিডিপি শাখার সভাপতি মোঃ আইনুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) অধ্যক্ষ ডাঃ ছাইফুল ইসলাম খান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালাম ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন।

বিশেষ অতিথি ও অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিডিপির উপদেষ্টা মোঃ মঈনুল হক, ঢাকা বিভাগীয় সভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান, আইএইচটি কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক আহবায়ক, ডেন্টাল ছাত্র প্রতিনিধি পরিষদের সাবেক সভাপতি দবির উদ্দীন তুষার, ময়মনসিংহ জেলা সভাপতি মোঃ দেলওয়ার হোসাইন, নেত্রকোনা জেলা সভাপতি মোঃ জহিরুল ইসলাম তালুকদার, জামালপুর জেলা সভাপতি আব্দুল মোত্তালিব, শেরপুর জেলা সভাপতি সারোয়ার জাহান সিদ্দিকী সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক ইলিয়াস পারভেজ শিহাব, অনুষ্ঠান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কুতুবে রাব্বানী রনি।

প্রধান অতিথির বক্তব্য ডাঃ ছাইফুল ইসলাম খান বলেন, ডেন্টাল টেকনোলজিষ্টদের ন্যায্য ও যৌক্তিক দাবী সর্বোচ্চ ফোরামে আলোচনার মাধ্যমে সহযোগিতা করবেন। বাংলাদেশে সকল হাসপাতালে ডেন্টাল সার্জনের পাশাপাশি ডেন্টাল টেকনোলজিষ্টের ভুমিকা অপরিসীম।

এ সময় বিডিপির কেন্দ্রীয় মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন ৩ বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করেন। ময়মনসিংহ বিভাগীয় শাখার নতুন কমিটিতে সভাপতি হিসেবে পুননির্বাচিত হয়েছেন মোঃ আইনুল হক ও সাধারণ সম্পাদক ইলিয়াস পারভেজ শিহাব। এছাড়াও ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলা শাখার ৩ বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়। ময়মনসিংহ জেলা সভাপতি মোঃ দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামিমা বেগম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক। নেত্রকোনা জেলা সভাপতি জহিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জামালপুর জেলা সভাপতি মোঃ আব্দুল মোত্তালিব, সাধারণ সম্পাদক মঞ্জরুল ইসলাম শ্রাবণ, শেরপুর জেলা সভাপতি সারোয়ার জাহান সিদ্দিকী সোহাগ এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসান রবিন। পরে মোনাজাত ও ইফতার গ্রহনের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরো সংবাদ