• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ করলেন ছাত্রদল নেতা সাগর অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় মানবতার সেবা সংগঠনের হাত ধরে হাসি ফুটল ৫৭ পরিবারের

রিপন সারওয়ার
আপডেট: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

দরজায় করা নাড়ছে ঈদ। ঈদের দিনও অভুক্ত থাকার শংকা ছিলো তাদের মন জুড়ে। তাই ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে নিতে একটু উপহারেই যেন হাসি ফুটিয়েছে মানবতার সেবা নামে একটি সংগঠন। ঈদের আগ মুহুর্তে উপহার পেয়ে হত দরিদ্র পরিবারগুলোর মুখে ফুটে উঠেছে খুশির ছাপ, শংকা যেন রূপ নিয়েছে আনন্দে।

গতকাল সোমবার বিকালে উপজেলার শ্রীপুর মাইজহাটি গ্রামের মোঃ নূরুল ইসলাম নিজস্ব অর্থায়নে ২০২৩ সালে ২০ জন হত দরিদ্র সদস্য নিয়ে মানবতার সেবা সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে তার সংগঠনে ৫৭ জন হত দরিদ্র সদস্য রয়েছে। হত দরিদ্রদের মাঝে সংগঠনটি ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, আতব চাউল, নুডলস, সাবান ও তেল বিতরণ করেন। এ সংগঠনটি প্রতি মাসেই হত দরিদ্র সদস্যদের মাঝে এভাবেই সহায্যের হাত বাড়িয়ে দেন।

ঈদ উপহার বিতরণকালে সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোহেল বলেন, সবাই যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে মানবতার সেবা সংগঠনের এ মহৎ কার্যক্রম অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা করে সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ নুরুল ইসলাম বলেন, আজ ৫৭ টি পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরেছি। প্রতি মাসেই আমি পরিবারগুলোকে সাহায্য সহযোগিতা করে থাকি। হত দরিদ্র সদস্য বৃদ্ধি পাওয়ায় আমার একার পক্ষে কার্যক্রম পরিচালনা করতে একটু বেগ পোহাতে হচ্ছে। এতে আমি নতুন করে হত দরিদ্র পরিবারের সংখ্যা বৃদ্ধি করতে পারছি না। অথচ অনেক পরিবারই রয়ে গেছে যাদেরকে সাহায্য সহযোগিতা করা একান্ত প্রয়োজন। তাই তিনি সমাজের বৃত্তবানদের মানবতার সেবা সংগঠনের পতাকা তলে এসে হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।


এই বিভাগের আরো সংবাদ