বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশস্লোগান সামনে রেখে বৃক্ষরোপণ করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম সাগর।
বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বাংলাদেশ গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
সাবেক এই ছাত্রদল নেতা বলেন, বৃক্ষ মানুষের জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সবুজায়ন বাড়াতে প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিত। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ধরনের উদ্যোগ পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।