• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো হরমুজ প্রণালির জলপথে স্বস্তি: হাত মেলাল ইরান ও ওমান ভূমধ্যসাগরে ১০ দিন ভাসল নৌকা, ২৯ বাংলাদেশি উদ্ধার, প্রাণ গেল ১০ জনের কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনলো ফেসবুক মাত্র ২১ মিনিটেই বদলে ফেলুন সন্তানের সঙ্গে সম্পর্ক ত্রিশালে দুই শিশুর করুণ পরিণতি, এক উঠানে খেলা, এক পুকুরে শেষ
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় ৫দিন ব্যাপি দক্ষতাবৃদ্ধিমূলক ব্লক বাটিক প্রশিক্ষণ

রিপন সারওয়ার
আপডেট: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

ময়মনসিংহের মুক্তাগাছায় আমরা পারি কর্তৃক বাস্তবায়িত আত্মপ্রত্যয়ী মহিলা উন্নয়ন সমিতির সহযোগিতায় কর্মপ্রত্যাশী মহিলাদের দক্ষতা বৃদ্ধিমূলক হলরুম মহিলা বিষয়ক অধিদপ্তর মুক্তাগাছায় ৫দিন ব্যাপি ব্লক বাটিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি দুপুর ১২টায় এ ৫দিন ব্যাপি ব্লক বাটিক প্রশিক্ষণ উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাফিজা আক্তার রানী, প্রতিষ্ঠাতা, আমরা পারি, মুক্তাগাছা, ময়মনসিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তাগাছা উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান।

এ প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণের অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের নির্দিষ্ট মেয়াদ শেষে বিদায় অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে প্রশিক্ষণ সমাপ্ত করা হবে।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ¦ আরব আলী বলেন, আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তিরা কখনো দরিদ্র হতে পারে না। ৫দিন ব্যাপি এ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আত্ম কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে করে জীবনমান উন্নয়ন, পরিবারের পাশাপাশি নিজেও কিছু উপার্জন করতে পারবে। এছাড়াও প্রধান অতিথি সকল প্রশিক্ষণার্থীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।


এই বিভাগের আরো সংবাদ