• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানকে ধ্বংসের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ দেশের ভেতরে ও বাইরে থাকা ষড়যন্ত্রকারীদের প্রত্যেককে জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  নেত্রকোনায়  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত  ১৪৮ দিনে সাইকেলে ১১ হাজার কিলোমিটার, ৫০০ উপজেলা ভ্রমণ শেষ করে ইতিহাস গড়লেন ময়মনসিংহের খাইরুল ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজ রচনা প্রতিযোগিতায় প্রথম ফুলবাড়ীয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি ময়মনসিংহে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই যুবকের মৃত্যু
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ফুলবাড়ীয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার সকালে
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম, সহকারী কমিশনার (ভূমি) শাওমিন নাহার, থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ রাশেদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এবি ছিদ্দিক,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, যুগ্ম আহ্বায়ক আবু ফজল, জাকির হোসেন খান বাপ্পিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।
আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা নতুন প্রজন্মের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস, পটভূমি এবং তাৎপর্য তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এই বিভাগের আরো সংবাদ