• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানকে ধ্বংসের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ দেশের ভেতরে ও বাইরে থাকা ষড়যন্ত্রকারীদের প্রত্যেককে জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  নেত্রকোনায়  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত  ১৪৮ দিনে সাইকেলে ১১ হাজার কিলোমিটার, ৫০০ উপজেলা ভ্রমণ শেষ করে ইতিহাস গড়লেন ময়মনসিংহের খাইরুল ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজ রচনা প্রতিযোগিতায় প্রথম ফুলবাড়ীয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি ময়মনসিংহে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই যুবকের মৃত্যু
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

নেত্রকোনায়  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে   জেলা শহরের মুক্তারপাড়া পাবলিক  হলে সকাল ১০টায়  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তৃতা করেন  জেলা বিএনপি’র সভাপতি নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক  ডা. মোঃ আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট  মোঃ নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুনমুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী অফিসার ইউ এন ও মনিজা খাতুন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ম, কিবরিয়া চৌধুরী হেলিম, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী প্রমূখ।  অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন  উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে এর প্রভাব তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে শিশুদের জন্য আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো সংবাদ