• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানকে ধ্বংসের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ দেশের ভেতরে ও বাইরে থাকা ষড়যন্ত্রকারীদের প্রত্যেককে জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  নেত্রকোনায়  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত  ১৪৮ দিনে সাইকেলে ১১ হাজার কিলোমিটার, ৫০০ উপজেলা ভ্রমণ শেষ করে ইতিহাস গড়লেন ময়মনসিংহের খাইরুল ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজ রচনা প্রতিযোগিতায় প্রথম ফুলবাড়ীয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি ময়মনসিংহে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই যুবকের মৃত্যু
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম বলেন, নিজের পৈতৃক সম্পত্তি দান করে এবং মায়ের নামে তিনি চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠা করেন। বিগত সরকারের আমলে এমপিওভুক্তির জন্য আন্দোলনকারী কয়েকজন শিক্ষক সুকৌশলে এমপিওভুক্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করেন। যোগদানের পর থেকেই তাঁরা পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করার নানা অপচেষ্টায় লিপ্ত ছিলেন। পরবর্তীতে ভুয়া সনদ ও তথ্য গোপন করার অভিযোগে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং এমপিও স্থগিত বা ছাড়করণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
অধ্যক্ষ অভিযোগ করে বলেন, চাকরিচ্যুত ও অভিযুক্ত ওই শিক্ষকরা স্থানীয় একটি রাজনৈতিক মহলের ইন্ধনে এবং উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার স্ত্রীদের নিয়ে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলেছেন। গত ৩ নভেম্বর তাঁরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রতিষ্ঠান প্রাঙ্গণে প্রবেশ করে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন স্লোগান দিয়ে মানববন্ধনের নামে নাটক সাজান।
রফিকুল ইসলাম আরও জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এর আগে গত ৩ নভেম্বর চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল ও কলেজের ১৫ জন শিক্ষক বকেয়া বেতন-ভাতা ও নতুন ম্যানেজিং কমিটি অনুমোদনের দাবিতে মানববন্ধন করেন।


এই বিভাগের আরো সংবাদ