ময়মনসিংহের ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে কলেজে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাসলিমা আক্তার খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক মো. রিয়াজ উদ্দিন আহমেদ।
এ সময় কলেজের প্রভাষক নূর জাহান শীলা, শাহিদা বেগম, আমিনুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রশাসন আয়োজিত রচনা প্রতিযোগিতায় ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজ প্রথম স্থান অর্জন করেছে। এ অর্জনে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচর্চা ও জাতীয় চেতনা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।