• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

৬৩৯টির মধ্যে কার্যক্রমে ফিরেছে ৫৯৯টি থানা

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

ঢাকা করেসপন্ডেন্ট:

ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের দিনই বলতে গেলে দেশের প্রায় সব থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এক সপ্তাহের ব্যবধানে এসে প্রায় ৯৩ শতাংশ থানাই কার্যক্রমে ফিরেছে। বাকি থানাগুলোকেও দ্রুতই কার্যক্রমে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

রোববার (১১ আগস্ট) বিকেলে পুলিশ সদর দফতরের মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ দিন বিকেল ৩টা পর্যন্ত সারা দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানায় পুনরায় কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে।

পুলিশ সদর দফতর বলছে, দেশের মহানগর এলাকায় অবস্থিত ১১০টি থানার মধ্যে কার্যক্রমে ফিরেছে ৯৭টি থানা, এখনো বন্ধ রয়েছে ১৩টি। অন্যদিকে জেলার ৫২৯টি থানার মধ্যে মধ্যে ৫০২টি থানাই কাজে ফিরেছে। বিভিন্ন জেলার ২৭টি থানা এখনো কাজে ফিরতে পারেনি। মহানগর ও জেলার ৪০টি থানার কার্যক্রম শুরু করতে পুলিশ অধিদফতর কাজ করছে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন রোববার রাজারবাগ পুলিশ হাসপাতালে আন্দোলনের সময় আহত পুলিশ সদস্যদের দেখতে যান। সেখানে গিয়ে তিনি দ্রুতই সব থানার কার্যক্রম শুরু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কথা জানান।

উপদেষ্টা সাখাওয়াত বলেন, ১৫ আগস্টের মধ্যে পুলিশ সদস্যরা কাজে যোগ না দিলে ধরে নেওয়া হবে তারা আর চাকরি করবেন না। এরপর তাদের পলাতক ঘোষণা করা হবে। সেক্ষেত্রে থানাগুলো চালানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কাউকে বসানোর ইঙ্গিত দেন তিনি।


এই বিভাগের আরো সংবাদ