• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

কমিউনিটি শিল্ডের ফাইনাল দিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোমাঞ্চকর এ লড়াই মাঠে গড়াবে শনিবার বাংলাদেশ সময় রাত আটটায়। রোমাঞ্চকর ম্যানচেস্টার ডার্বিতে কমিউনিটি শিল্ডে সবচেয়ে বেশি বার শিল্ড জেতা ম্যানচেস্টার ইউনাইটেড অপেক্ষায় ২২ তম শিরোপা ঘরে তুলতে। অন্যদিকে গেল মৌসুমে শিল্ডের শিরোপা হাতছাড়া হলেও এবার আর কোনো ভুল করতে নারাজ সিটি। গেল মৌসুমে আর্সেনালের কাছে হেরেছিল তারা। ১৯০৮ সালে শুরু হওয়া ১০১ টি কমিউনিটি শিল্ড ফাইনালে সবচেয়ে বেশি ২১ বার শিরোপা জিতেছে রেড ডেভিলরা। তবে তাদের সাম্প্রতিককালের পারফরম্যান্স একেবারেই পক্ষ্যেই নেই। গেল মৌসুমে  অষ্টম স্থানে থেকে লিগ শেষ করেছে তারা। হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগও। অন্যদিকে ২০২৩-২৪ মৌসুমটা ভালোই কেটেছে সিটির। ইংলিশ প্রিমিয়ার লিগ এবং এফ এ কাপ জিতে নিজেদের দাপট ধরে রেখেছে তারা। ম্যানচেস্টার ডার্বিতে সিটি-ম্যানইউয়ের মুখোমুখি ১৯৩ বারের দেখায় জয়ের পাল্লা ভারী ম্যানচেস্টার ইউনাইটেডের। ৭৯ জয় নিয়ে এখানে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে রেড ডেভিলস। আছে গত মৌসুমে এফএ কাপের সিটিকে হারানোর প্রেরণাও। তবে জয়ের লক্ষে বদ্ধপরিকর সিটিও।


এই বিভাগের আরো সংবাদ