• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ট্রাফিক নিয়ন্ত্রণ: শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

পুলিশ প্রশাসনের অনুপস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ, রাস্তা পরিষ্কারসহ এই ধরণের কাজ যেসব শিক্ষার্থী করছে তাদের সনদ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-বিষয়ক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘আমি আইজিপিকে অনুরোধ করবো, এই যে শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেবেন। চাকরি ক্ষেত্রে এটার যেন মূল্যায়ন হয়।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা নিজের টাকায় সড়কে কাজ করছে, সড়ক পরিষ্কার করছে, রং কিনে দেয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো তাহলে হাজার কোটি টাকা লাগতো। একটা দেশে এই চাইতে ভালো উদাহরণ হতে পারে না।’

শিক্ষার্থীরা আমার গাড়িও চেক করেছে উল্লেখ করে তিনি জানান, পতাকাওয়ালা গাড়ি থামানো হয়েছে। তারপর তারা বলেছে পতাকা থাক আর যাই থাক গাড়ি চেক করবো। এরপর আমাকে দেখে বললো না স্যার আপনি চলে যান।

তিনি আরও বলেন, ‘যেটা পুলিশ করতে পারতো না সেটা তারা করছে। তারা কোনো চাঁদা নেয় না। কোনো দোকানে যেয়ে বলে না খাবার দাও।’

ট্রাফিক পুলিশ কার্যক্রম ভিআইপি রোডে শুরু হয়েছে, শিগগিরই সারা শহরে স্কাউট, বিএনসিসি ও শিক্ষার্থীদের নিয়ে কাজ শুরু করা হবে বলেও জানান সাখাওয়াত হোসেন।


এই বিভাগের আরো সংবাদ