• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ক্ষমতাচ্যুতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

গণআন্দোলনের মুখে পদত্যাগ ও দেশ ছাড়ার পর নীরবতা ভাঙলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম বক্তব্যেই তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন আওয়ামী লীগ সভাপতি।

শনিবার আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে একটি বার্তায় এ অভিযোগ করেছেন হাসিনা।

রোববার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গতকাল আওয়ামী লীগ সভাপতি তার দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে একটি বার্তা দেন। যেখানে ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে শেখ হাসিনা বলেন, ‘আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম, তাহলে এখনও ক্ষমতায় থাকতে পারতাম।’

শেখ হাসিনা বলেন, ‘আর মৃত্যুর মিছিল দেখতে চাইনি বলেই পদত্যাগ করার সিদ্ধান্ত নেই। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তা হতে দেইনি। তাই নেতৃত্ব থেকে সরে দাঁড়াই। আমি ক্ষমতায় থাকতে পারতাম, যদি সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগরের সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতাম। আমি আমার দেশের মানুষের কাছে অনুরোধ জানিয়েছিলাম, যাতে তারা বহিঃশক্তির দ্বারা প্রভাবিত না হয়।’

নিজের দেশত্যাগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমি যদি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানির পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্থ হতো। যার ফলে আমি দেশত্যাগের কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আপনারা চেয়েছেন বলেই, আমি আপনাদের নেতৃত্ব দিয়েছি। আপনারাই আমার শক্তি ছিলেন। আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। আমি বাংলাদেশের ভবিষ্যতের জন্য সবসময় দোয়া করি।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমার যেসব কর্মী সেখানে আছেন, তাঁরা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে।’


এই বিভাগের আরো সংবাদ