• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

গফরগাঁওয়ে শিক্ষক অনশন, অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগের দাবিতে অবস্থান নিয়েছেন কলেজের ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ শওকত আলী। গত শুক্রবার বিকেল থেকে কলেজের মানবিক বিভাগ ভবনের নীচতলার বারান্দায় অবস্থান নিয়েছেন ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক মো. শওকত আলী।  তিনি জানান, রেডক্রিসেন্ট, মিলাদ ফান্ড ও বিভিন্ন আপদকালীন তহবিল তছরুপ এবং অন্যান্য দুর্নীতির কারণে অধ্যক্ষ ড. মুহাম্মদ ইমরান হোছাইন এর বিরুদ্ধে কলেজের মানবিক বিভাগের নীচতলায় অনশনে বসেছেন। শুক্রবার সন্ধা থেকে প্রভাষক মোঃ শওকত আলী নিজ ফেসবুকে লাইভে গিয়ে বেশ কয়েক বার এসব দাবি নিয়ে সাধারণ মানুষের সমর্থন চেয়েছেন। তিনি বলেন, প্রশাসনের হস্তক্ষেপ এবং বিচারের নিশ্চয়তা না পেলে এই অনশন চালিয়ে যাবেন। শিক্ষকের এই অনশন অবস্থান কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন বর্তমান ও সাবেক কিছু শিক্ষার্থী। গত দুই দিন ধরে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরাও অধ্যক্ষের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ ড. মুহাম্মদ ইমরান হোছাইন বলেন, ‘হঠাৎ এই শিক্ষক কেন অনশন করছেন জানিনা। বেশ কয়েকজন শিক্ষকসহ একাধিকবার শওকত আলী কে আলোচনায় বসার জন্য অনুরোধ করা হলেও সাড়া দিচ্ছেন না’। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া ইয়াসমিন বলেন, ‘শিক্ষকের অবস্থান ও দাবির বিষয়ে শুক্রবার রাতে কলেজে গিয়ে কথা বললেও তিনি অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে অনড় রয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে’।


এই বিভাগের আরো সংবাদ