• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ মুক্তাগাছা উদীচী শিল্পীগোষ্ঠীর

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

মুক্তাগাছা প্রতিনিধি:

জাতীয় সংগীত পরিবর্তনের দাবি উঠার পর দেশজুড়ে লাখো কণ্ঠে বাজছে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেউবা রাজপথে নেমে এই গানের সুরেই জানাচ্ছেন দেশকে ভালোবাসার প্রত্যয়। তারই ধারাবাহিকতায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে মুক্তাগাছা উদীচী শিল্পীগোষ্ঠী। তারা শুক্রবার বিকেলে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উদীচী শিল্পীগোষ্ঠী মুক্তাগাছার সভাপতি ব্রজগোপাল দাশ, সাধারণ সম্পাদক তোরণ সরকার, সামাজিক সংগঠনের নেতা ভাষ্কর চন্দ্র দে, সূর্যমুখী সংগীত বিদ্যালয়ের পরিচালক অশোক কুমার পালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতবৃন্দ।

উদীচী সাধারণ সম্পাদক বলেন, জাতীয় সংগীত নিয়ে যে ষড়যন্ত্র ও তালবাহানা শুরু হয়েছে তার প্রতিবাদে আমরা আজ পথে নেমেছি। সারা দেশের মানুষ আজ একজোট হয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। দেশবাসীর প্রতি অনুরোধ করব আপনারা জাতীয় সংগীতের বিরুদ্ধে ষড়যন্ত্রে রুখে দাঁড়ান। 

উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ব্রজগোপাল দাশ বলেন, জাতীয় সংগীত, জাতীয় পতাকা কারও দানে পাওয়া নয় লাখো শহীদের রক্তে পাওয়া এ আমাদের অর্জন। এই অর্জনকে কোনোভাবেই কলঙ্কিত করা যাবে না। যখনই কেউ মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতে আঘাত করবে, আমরা তার প্রতিবাদ করব।


এই বিভাগের আরো সংবাদ