• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাদের মানববন্ধন

রিপন সারওয়ার
আপডেট: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের মুক্তাগাছায় নার্সিং ও মিডওয়াইফারি পেশা নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর মহাপরিচালক মাকসুরা নূর এর অপসারণ এবং নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স পদায়ন নিশ্চিত করার ১ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফ কর্মকর্তাবৃন্দরা ‘সেবাই ধর্ম, সেবাই মহৎ শ্লোগানকে সামনে রেখে’ শনিবার দুপুর ১২টায় মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন করেন। মানববন্ধনে তারা নার্সিং ও মিডওয়াইফারি পেশা নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর মহাপরিচালক মাকসুরা নূর এর অপসারণ এবং নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স পদায়ন নিশ্চিত করার ১ দফা দাবি উপস্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নার্সিং সুপারভাইজার সেলিনা খাতুন, সিনিয়র স্টাফ নার্স দিলুআরা বেগম, সিনিয়র স্টাফ নার্স মমতাজ বেগম, সিনিয়র স্টাফ নার্স মাহবুব আলম, সিনিয়র স্টাফ নার্স কামরুন্নাহার, সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন, সিনিয়র স্টাফ নার্স লতিফা সুলতানা, সিনিয়র স্টাফ নার্স পাপিয়া প্রমুখ।


এই বিভাগের আরো সংবাদ