• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় সাবেক কমিশনার উজ্জলের ছোট ভাই বাবুর জানাযা সম্পন্ন

রিপন সারওয়ার
আপডেট: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের মুক্তাগাছায় সাবেক প্যানেল মেয়র সাহেদ সারোয়ার উজ্জলের ছোট ভাই শামীম সারোয়ার বাবুর জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার পৌর গোরস্থান মাঠে সকাল ১০টায় জানাজা সম্পন্ন হয়। মুক্তাগাছা থানা মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ জানাজার নামাজে ইমামতি করেন।

জানাজার নামাজে সাবেক এমপি আবু রেজা ফজলুল হক বাবলু, মুক্তাগাছা থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, সাবেক মেয়র শহিদুল ইসলাম শহিদ, সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান লেবু ও মুক্তাগাছা উপজেলার সর্বস্তরের মানুষ অংশ নেন।

উল্লেখ্য, সোমবার রাত তিন টার দিকে ময়মনসিংহ নেক্সাস হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, দুই ভাই, দুই বোন, আত্মীয়-স্বজন ও অসংখ্যা শুভানুধ্যায়ী রেখে গেছেন।


এই বিভাগের আরো সংবাদ