• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ময়মনসিংহে পলিথিন বন্ধের অভিযান, প্রথম দিনে বিশাল অঙ্কের জরিমানা

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহণ, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এরই অংশ হিসেবে সারাদেশের ন্যায় ময়মনসিংহের বাজারগুলোর ব্যবসায়ী ও উৎপাদনকারীদের বিরুদ্ধে (রোববার) থেকে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা করার কথা রয়েছে।

শনিবার (২ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে  জানানো হয়েছে।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বন্ধ ছিল। তবে রোববার থেকে মনিটরিং কার্যক্রম চলবে।

অভিযান পুরোদমে চলার কথা থাকলেও  পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন । ইতোমধ্যে অভিযান পরিচালনা শুরু হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক শেখ মো. নাজমুল হুদা জানান জেলা প্রশাসনের সহযোগিতায়   নগরীর  প্রতিটি দোকানে গিয়ে তদারকি শুরু হয়েছে । কেউ যাতে পলিথিন ব্যবহার করতে না পারে এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে  বাজারে ইতোমধ্যে  বিকল্প উৎপাদনের জন্য কাজ করা হচ্ছে। যাতে বাজারে সবাই হাতের নাগালে পেতে পারে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লুৎফুন নাহার বলেন অভিযানের প্রথম দিন ময়মনসিংহ সিটির এরিয়ার শম্ভুগঞ্জ বাজারে  সাত্তার স্টোরে অভিযান পরিচালনা করে দশ হাজার টাকার  অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, সবাই পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জানে কিন্তু মানে না।  দশ বছর আগেও মানুষ পলিথিন ছাড়া বাজার করেছে।

ক্রেতারা পলিথিনের পরিবর্তে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারেন। ব্যবসায়ীদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা সাময়িক বন্ধ হয়।নিজ থেকে সচেতন না হলে পরিবেশ দূষণ রোধ করা যাবে না।


এই বিভাগের আরো সংবাদ