• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

শেষ হলো ইলিশ ধরার নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

ইলিশ শিকারের ২২ দিনের নিষেধাজ্ঞা আজ রোববার রাত ১২টায় শেষ হয়েছে। এতে মধ্যরাত থেকেই দেশের জেলেরা দেশজুড়ে আবার ইলিশ মাছ ধরতে পারবেন।

মাছ কেনার প্রস্তুতি নিচ্ছেন মৎস্যঘাটগুলোর আড়তদাররাও।

দেশের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা উৎসবমুখর পরিবেশে বিনা বাধায় মাছ ধরতে নদী-সাগরে যেতে সবধরনের প্রস্তুতি নিয়েছে।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতি জানিয়েছে, পরিবেশ অনেকটাই অনুকূলে থাকায় শুরুতেই কক্সবাজারের লক্ষাধিক জেলে গভীর সাগরে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেবে।

জেলে ও ট্রলার মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা ২২ দিন বঙ্গোপসাগরে মৎস্য আহরণ বন্ধ থাকার পর আজ থেকে উপকূলীয় জেলেদের মাঝে বেড়েছে কর্ম ব্যস্ততা।
এদিকে ভোলার বিভিন্ন মাছঘাট এলাকায় গিয়ে জেলেদের মাছ ধরার প্রস্তুতি নিতে দেখা যায়। সরেজমিনে জেলেদের কাউকে নৌকা মেরামত করতে ও কাউকে জাল ঠিক করার কাজে ব্যস্ত থাকতে দেখা যায়।

ভোলার তুলাতুলি ঘাটের জেলে ইউছুফ জানান, ২২দিন সরকারি নিষেধাজ্ঞা থাকায় আমরা নদীতে যাইনি। এখন অভিযান শেষে হচ্ছে। তাই জাল-নৌকা নিয়ে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছি।


এই বিভাগের আরো সংবাদ