স্টাফ রিপোর্টারঃ দৈনিক ইত্তেফাকের মুক্তাগাছা সংবাদদাতা, ফেসবুক সুপারস্টার ও নাগরিক সাংবাদিক মনোনেশ দাসকে চারণ সাংবাদিক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র পরিষদ (বনেক) ও দৈনিক প্রতিদিনের কাগজের যৌথ উদ্যোগে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠান উপদেষ্টা আমিরুল ইসলাম আসাদ সভাপতিত্বে ও সম্পাদক মোঃ খায়রুল আলম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পলাশ মাহবুব, রনজক রিজভী, রাকিবুল হাসান, তাজবীর সজিব, ড.আবু ইউসুফ সেলিম, ড. ইদ্রিস খান প্রমুখ সম্পাদক, লেখক, নাট্যকার, সাংবাদিক ও শিক্ষক নেতৃবৃন্দ।
উল্লেখ্য চারণ সাংবাদিক মনোনেশ দাস ১৯৭৫ সালের ২৩ শে মার্চ ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় জন্মগ্রহণ করেন। ইতিপূর্বে তিনি নাগরিক চেতনা সাহিত্য সংঘের বিশেষ সন্মাননাসহ একাধিক সম্মাননায় ভূষিত হন। তাছাড়া নব্বইয়ের দশক থেকে বৃহত্তর ময়মনসিংহ , ময়মনসিংহ বিভাগে এবং মুক্তাগাছায় মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ চারণ সাংবাদিক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন তিনি। ময়মনসিংহের স্থানীয় দৈনিক জাহান পত্রিকায় মানুষ, প্রাণী, ফুল, ফল, ভেষজ, গুল্ম প্রকৃতি, পরিবেশ প্রভৃতি বিষয়ে রিপোর্টের জন্য খ্যাতি লাভ করেন। তিনি মুক্তাগাছা উপজেলার পৌরসভার দুই নং ওয়ার্ডের মুজাটি গ্রামে জন্মগ্রহণ করেন । তার বাবার নাম ভবেশ দাস, মায়ের নাম মীরা দাস । দৈনিক জাহান পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর বাংলা পত্রিকা দৈনিক দিনকাল, দৈনিক অগ্নিশিখা, দৈনিক শ্বাশত বাংলা, ইংরেজি দি ডেইলি গুড মনিং এবং ১৯৯৯ সাল থেকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় সাংবাদিকতা করছেন । এছাড়াও বিডি নিউজ ২৪ ডটকম ব্লগ, সামহোয়ারইনব্লগ, কাগজ ব্লগে লিখেন।