• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

শেখ হাসিনাকে গ্রেপ্তারে ‘রেড অ্যালার্ট’ চেয়ে ইন্টারপোলে চিঠি

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১২ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান।

পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে গতকাল তার কার্যালয় এ চিঠি দিয়েছে বলে জানান তাজুল ইসলাম।

আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘গত পরশু ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য অনুরোধ করেছি। সাবেক প্রধানমন্ত্রী মামলার আসামি, তিনি পলাতক আছেন। চিফ প্রসিকিউটর অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোল কাছে।’

শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসেবে ইন্টারপোল যেন তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং রেড অ্যালার্ট জারি করে, সে ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। আমরা সরাসরি ইন্টারপোলকে এই চিঠি লিখেছি।’

‘তিনি (শেখ হাসিনা) মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে। কিন্তু বাংলাদেশের আওতার বাইরে তিনি চলে গেছেন,’ যোগ করেন তিনি।

ইন্টারপোলের ওয়েবসাইট অনুযায়ী, কোনো ব্যক্তিকে শনাক্ত এবং সাময়িকভাবে গ্রেপ্তারের জন্য অনুরোধ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার জন্য রেড নোটিশ জারি করা হয়। এটি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়।

ট্রাইব্যুনাল আজ জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকির হোসেনসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানান প্রধান প্রসিকিউটর।

তিনি বলেন, ‘আমরা চারজন পুলিশ অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এই চারজনের মধ্যে একজন যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন। এক তরুণকে বুকে গুলি করে মৃত্যু নিশ্চিত করেন এই পুলিশ অফিসার ও তার লাশকে নানাভাবে বিকৃত করে। জাকির হোসেন এখন পলাতক আছেন। জাকির হোসেনসহ আরও তিনজন পুলিশ অফিসার যাত্রাবাড়ীর নৃশংসতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রমাণ আছে তদন্ত সংস্থার কাছে।’

তাজুল ইসলাম বলেন, ‘ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার সাবেক ডিজি বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে তদন্ত সংস্থার কাছে। হত্যাকাণ্ড, গুমের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। তিনি অলরেডি আমাদের ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তার আছেন।’


এই বিভাগের আরো সংবাদ