• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর, ফেব্রুয়ারিতে কার্যক্রম

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম সোমবার বিকেলে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে। ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু হবে। যার মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের সহায়তা করা হবে। এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে ৮২৬ শহীদ ও আহত প্রায় ১১ হাজার। আগামী সপ্তাহে গেজেট প্রকাশ হবে। শহীদ পরিবার ও আহতদের ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ মন্ত্রণালয় থেকে পর্যায়ক্রমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতি শহীদ পরিবার ৩০ লাখ ও আহতরা ৫/৩/২ লাখ টাকা করে পাবেন। জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হবে, যা আগামী সপ্তাহ থেকেই দেওয়া শুরু হবে।

তথ্য উপদেষ্টা আরও যোগ করে বলেন, শহীদ পরিবারকে এ মাসে ১০ লাখ টাকা করে ৫ বছরের জন্য সঞ্চয়পত্র হিসেবে দেওয়া হবে। আগামী অর্থবছরের শুরুতে জুলাই মাসে বাকি ২০ লাখ টাকা দেওয়া হবে। এ ছাড়া মাসিক ভাতা আগামী অর্থ বছরের জুলাই থেকে দেওয়া হবে। পাবেন শহীদ পরিবার ও গুরুতর আহতরা। ২০০ জন গুরুতর আহত এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে শহীদদের তালিকা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের খসড়া তালিকা থেকে বাদ পড়ারা ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন।

তথ্য উপদেষ্টা বলেন, জুলাই ফাউন্ডেশন বেসরকারিভাবে পরিচালিত হবে। আর অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা সরকারিভাবে যেকোনো সরকারের সময়েই যেন সুবিধা পান সেজন্য জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে। পরবর্তীতেও তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ থাকবে।


এই বিভাগের আরো সংবাদ