• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

আর বিপিএল খেলা হলোনা কর্নওয়ালের

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

এবারের বিপিএলে অন্যতম আকর্ষণ ছিলেন ক্যারিবীয় ক্রিকেটার রাহকিম কর্নওয়াল। দীর্ঘদেহী এই ক্রিকেটার ছিলেন সিলেট স্ট্রাইকার্সের ডেরায়। তবে চোটের কারণে বিপিএল শেষ না করেই ফিরে যাচ্ছেন তিনি। চলতি আসরে আর দেখা যাবে না তাকে। বিপিএলে সময়মতো যোগ দিলেও খুব বেশি ম্যাচ খেলা হয়নি এই অলরাউন্ডারের। অসুস্থতার কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচেও ছিলেন না একাদশে। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে ব্যাট হাতে করেন ১৮ রান, বোলিংয়ে শিকার করেন ১ উইকেট। ঢাকার বিপক্ষে তিন উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। খুলনার বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের পর জায়গা হারান একাদশ থেকে। সবশেষ সিলেট পর্ব শেষে জানা গেল, চোটের কারণে এই মৌসুমে আর খেলা হচ্ছে না কর্নওয়ালের। সিলেট স্ট্রাইকার্স নিজেদের ফেসবুক পেইজে নিশ্চিত করেছে এই ক্যারিবীয়র বিষয়টি। কর্নওয়ালের একটি ভিডিও পোস্ট করে দলটি লিখেছে, ‘‘ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ – চোটের কারণে বিপিএল ছেড়ে যাচ্ছেন রাহকিম কর্নওয়াল।’’ এছাড়া কর্নওয়ালকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সুস্থতা কামনা করেছে সিলেট স্ট্রাইকার্স লিখেছে, ‘‘মাঠে ও মাঠের বাইরের অবিস্মরণীয় মুহুর্তগুলোর জন্য ধন্যবাদ রাহকিম। তোমার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আশা করছি দ্রুতই মাঠে ফিরবে। বিদায়, বাংলাদেশ তোমাকে মিস করবে।’’ বিপিএলের এবারের আসরে সিলেট দলে তেমন বড় নাম নেই। পল স্টার্লিং, জর্জ মানসি, রিস টপলিরা থাকলেও কর্নওয়ালকে হারানো বেশ বড় ক্ষতিই দলটির জন্য। টুর্নামেন্টে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত চারটি ম্যাচ হেরেছে তারা, জয় পেয়েছে দুইটিতে।


এই বিভাগের আরো সংবাদ