• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

বাণিজ্য মেলায় বাড়তি দামে কিনতে হচ্ছে খাবার

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রেস্তোরাঁয় খাবারের দাম নিয়ে বিড়ম্বনায় পড়ছেন ক্রেতা দর্শনার্থীরা। অভিযোগ উঠেছে বাড়তি দামে কিনতে হচ্ছে খাবার। যার মান নিয়েও রয়েছে প্রশ্ন।

মেলায় খাবারের বাড়তি দামে নাকাল ক্রেতা দর্শনার্থীরা। বলছেন মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

ব্যবসায়ীদের দাবি, আয়োজক সংস্থা ইপিবির বেঁধে দেয়া দামেই বিক্রি হচ্ছে খাবার মান নিয়ে সতর্ক করেছে ভোক্তা অধিকার।

ঢাকা থেকে মেলায় আগত দর্শনার্থী কামরুল ইসলাম জানায়, খাবারে মান খুবই বাজে, এখানে দুইটা নান রুটি চাপ ৪৫০ টাকা বিল হয়েছে। এটা বাইরে হলে ৩০০ টাকার মত বিল হইতো।

মেলায় রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে গাজীপুর থেকে আসা সোয়েব সরকার জানান, মাটন কাচ্চি খেয়েছি ৪০০ টাকা করে প্লেট আসলে যে মান ছিল তা মানসম্মত না।

দাম প্রসঙ্গে ব্যবসায়ীরা জানান, ইপিবির সাথে আমাদের একটা মিটিং হয় সেখানে ভোক্তাঅধিকার থাকে তাদের সাথে মিটিং এর পর খাবারের দাম নির্ধারণ করে সেই নির্ধারিত দামেই আমরা খাবার বিক্রি করছি।

ইপিবি জানায়, রেস্তোরাঁর ভাড়া বেশি যার প্রভাব পরেছে খাদ্য পণ্যের দামে। বড় মানের একটি রেস্টুরেন্ট পেতে হলে ন্যূনতম ১৭ থেকে ২০ লক্ষ টাকার মত খরচ আসে এবং রেস্টুরেন্ট গুলোতে ওয়ার্কার থাকে এক দেড়শো লোকের এনগেজমেন্ট থাকে তাদের প্রতিদিনকার পারিশ্রমিক স্বাভাবিকভাবে বাজারের অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় কিছুটে হলেও বাড়বে এটিকে কোনো ভাবে অস্বীকার করার সুযোগ নাই।

এদিকে খাবারের দাম ও মান নিয়ে দোকানীদের নিয়মিত সতর্ক করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


এই বিভাগের আরো সংবাদ