• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

পাকিস্তানে থানায় হামলা, ১০ পুলিশের মৃত্যু

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের এক থানায় সশস্ত্র হামলার ঘটনায় অন্তত ১০ পুলিশ নিহত ও ছয়জন আহত হয়েছেন। সোমবার ভোররাতের দিকে প্রদেশটির ডেরা ইসমাইল খান জেলার চদওয়ান পুলিশ স্টেশনে হামলার এ ঘটনা ঘটে; পাকিস্তানি গণমাধ্যম ডনকে জানিয়েছেন এক কমকর্তা। পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর তিন দিন আগে এ হামলা চালানো হলো। ডেরা ইসমাইল খান জেলার পুলিশ কর্মকর্তা নাসির মেহমুদ হতাহতের ওই সংখ্যা নিশ্চিত করেছেন। গত কিছুদিনে পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া ও বেলুচিস্তান প্রদেশে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। ফলে নির্বাচনের আগে সেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ও নিরাপত্তা কর্তৃপক্ষ নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছে। বৃহস্পতিবার নির্ধারিত সূচী অনুযায়ীই ভোট গ্রহণ করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে তারা। খাইবার পাখতুনখওয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আরশাদ হুসেইন শাহ হামলার নিন্দা করে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।


এই বিভাগের আরো সংবাদ