• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

সিলেটের সাথে জয় পেলো খুলনা

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বরিশালের কাছে অল্পের জন্য হারের ঝাল সিলেটের ওপর মেটাল খুলনা টাইগার্স। বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সিলেট হারল ব্যাটারদের ব্যর্থতায়। দুই ব্যাটার মিলে যেখানে করলেন একশরও বেশি রান, বাকি ৯ জন আর অতিরিক্ত খাত মিলে মাত্র ৫০। সিলেটকে হারিয়ে খুলনাও ট্র্যাকে ফিরেছে, দেখছে প্লে-অফের স্বপ্ন। সাগরিকায় টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই রনি তালুকদারকে হারিয়ে ফেলে সিলেট। খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে রনি এদিন রানের খাতা খুলতে ব্যর্থ হন। তবে দ্বিতীয় উইকেটে হাল ধরেন আরেক ওপেনার জর্জ মানসী ও জাকির হাসান। দুজনের ৭৪ রানের জুটি ভাঙে ৮ম ওভারে, মানসী বিদায় নিলে। সাজঘরে ফেরার আগে ৩২ বলে ৫৮ রান করেন স্কটিশ ক্রিকেটার, ৬টি চার ও ৪টি ছক্কার সহায়তায়। এরপর একাই লড়াই চালিয়ে যান জাকির, যদিও সতীর্থদের সঙ্গ পাননি। সিলেটও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ৩২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৪ রান করে জাকিরও বিদায় নিলে থমকে যায় রানের গতি। মানসী ও জাকিরের পর দুই অঙ্কে যেতে পেরেছেন শুধু সুমন খান। শেষদিকে নেমে ৫ বলে ১২ রানের ক্যামিও খেলেন এই পেসার। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ১৫২ রান। খুলনার পক্ষে হাসান মাহমুদ, আবু হায়দার রনি ও সালমান ইরশাদ দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান মেহেদী হাসান মিরাজ, আমের জামাল ও নাসুম আহমেদ। জবাব দিতে নেমে এক মেহেদী হাসান মিরাজই উড়িয়ে দেন সিলেটকে। আগের দিন ৭৭ রান করেও যিনি সহ্য করেছেন হারের গ্লানি, সেই নাঈম শেখ ১৭ বলে ২০ রান করে বিদায় নেন। তবে স্ট্রাইক রেটের দিক থেকে উজ্জ্বল ছিলেন মিরাজ। দারুণ ব্যাটিংয়ে অর্ধশতক হাঁকানোর পর দলকে নিয়ে যান অনায়াস জয়ের পথে। ৫০ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৭০ রান করে মিরাজ বিদায় নিলেও জয় তুলে নিতে সমস্যা হয়নি খুলনার। অ্যালেক্স রস, মাহিদুল ইসলাম অঙ্কন, উইলিয়াম বসিস্তোরা জয় এনে দেন ১ বল হাতে রেখে। শেষপর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষ চারে ফিরেই চট্টগ্রাম পর্ব শেষ করে খুলনা।


এই বিভাগের আরো সংবাদ