• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

খুশকি দূর করার ঘরোয়া উপকরন

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

শীত এলেই অনেকের বুকে কাঁপন ধরে। মাথায় খুশকি বাড়লো বুঝি। অনেকেই রাসায়নিক দ্রব্য ব্যবহার করে খুশকি দূর করার চেষ্টা করেন। তবে পুরোপুরি তা দূর করা সম্ভব হয় না। তবে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহারে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া সম্ভব। চলুন জেনে নেই কি সেইসব উপাদান-

নিম 

চুলে শ্যাম্পু করার আগের রাতে নিমের তেল মেখে নিন। তাতে খুশকি দূর হবে। অথবা নিম পাতা পানিতে ফুটিয়ে পানি ঠাণ্ডা করে মাথা ধুয়ে নিতে পারেন। তবে ওইদিন শ্যাম্পু করবেন না।

লেবুর রস

লেবুর রসের সঙ্গে অলিভ অয়েল, আদার রস মিশিয়ে মাথায় লাগাতে পারেন। সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি ও জিঙ্ক খুশকি দূর করতে সাহায্য করবে।

অ্যালোভেরা

অ্যালোভেরা দিয়েও খুশকি দূর করা সম্ভব। বাজার থেকে অ্যালোভেরা কিনে সেই জেল মাথায় ব্যবহার করুন। খুশকি দূর হবে।

আমলকি

আমলকির গুড়ো কিংবা রস যেকোনো কিছুই ব্যবহারে খুশকি দূর হয়।

মেথি

আগের রাত মেথি ভিজিয়ে রাখুন। সকালে পেস্ট করে দই ও লেবুর রস মিশিয়ে নিন। আধ ঘণ্টা মিশ্রণটি মাথায় রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে খুশকি দূর হবে।


এই বিভাগের আরো সংবাদ