• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

অ্যাপল ও গুগলের মোবাইল সাম্রাজ্য নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

টেক জায়ান্টরা যুক্তরাজ্যের কঠোর এই নতুন ডিজিটাল প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন করছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থাটি এ তদন্ত শুরু করে।

অ্যাপল ও গুগলের একচেটিয়া মোবাইল সাম্রাজ্য নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা।

টেক জায়ান্টরা যুক্তরাজ্যের কঠোর এই নতুন ডিজিটাল প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন করছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থাটি এ তদন্ত শুরু করে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।

যুক্তরাজ্যের ‘কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি’ বা সিএমএ জানিয়েছে, অপারেটিং সিস্টেম, অ্যাপ স্টোর ও স্মার্টফোনভিত্তিক ব্রাউজার’সহ নিজ নিজ মোবাইলের বাজারে কোম্পানিগুলো একচেটিয়া অবস্থান ধরে রাখার প্রবণতায় রয়েছে কি না তা খতিয়ে দেখতে এই দুই মার্কিন টেক জায়ান্টের বিরুদ্ধে আলাদা আলাদা তদন্ত শুরু করছে তারা।

সিএমএ বলেছে, “যারা মোবাইল ডিভাইস ব্যবহার করেন ও হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান উদ্ভাবনী সেবা বা এসব ডিভাইসের জন্য অ্যাপ বা কনটেন্ট বানাচ্ছে তাদের ওপর এর কী প্রভাব পড়বে তা” এ তদন্তের আওতায় আসবে।

“অ্যাপল এমন এক সমৃদ্ধ ও গতিশীল বাজারে বিশ্বাস করে, যেখানে উদ্ভাবন বিকাশ লাভ করতে পারে,” সিএনবিসি’কে বলেছেন অ্যাপলের এক মুখপাত্র।

“আমরা যেসব দেশে কাজ করি সেখানকার প্রতিটি বিভাগে ও বিচারব্যবস্থায় প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। আমাদের সবসময়ের মূল লক্ষ্য হচ্ছে, ব্যবহারকারীদের আস্থা।

“কেবল যুক্তরাজ্যেই লাখ লাখ কর্মসংস্থান তৈরি করেছে আইওএস অ্যাপ অর্থনীতি, যেখানে ছোট ও বড় সব ধরনের ডেভেলপার এক বিশ্বস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছাতে পেরেছে।”

“তদন্তের বিষয়ে সিএমএ-এর কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংস্থাটির সঙ্গে গঠনমূলকভাবে জড়িত থাকব।”

এ বিষয়ে গুগলের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পায়নি সিএনবিসি।


এই বিভাগের আরো সংবাদ