• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতে সনাকের মানববন্ধন

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি,
আপডেট: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করতে মুক্তাগাছায় সনাকের উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার ‘আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস’ উদযাপন উপলক্ষ্যে মুক্তাগাছা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় জীবাশ্ম জ্বালানী ব্যবহার রোধে নানা প্লাকার্ড, ফেস্টুন প্রদর্শন করা হয়।
টিআইবি নবায়নযোগ্য জ¦ালানি খাতের দ্রুত ও অধিকতর কার্যকর বিকাশের উপযোগী সুশাসন নিশ্চিতে অনুকূল পরিবেশ তৈরীর লক্ষ্যে ঢাকা অফিসসহ দেশের ৪৫টি সনাক অঞ্চলে ‘আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৫’ উদযাপন করে। এরই অংশ হিসেবে সনাক মুক্তাগাছা কর্তৃক বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধনে ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস গ্রুপ এর সহ-দলনেতা মোহাম্মদ আবু নাইম। সনাক সভাপতি অধ্যাপক আব্দুস সবুর এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য ও মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী।

মানবন্ধন শেষে মুক্তাগাছা প্রেসক্লাব সম্মুখ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মুক্তাগাছা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। র‌্যালি পরবর্তী ‘ক্লিন এনার্জি: টেকসই ভবিষ্যৎ’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপে (এসিজি) এর সমন্বয়ক নাদিয়া নাসরিন নুপুর, মানছুরাতুন নাহার সুমি সহ-সমন্বয়ক মেহেদী হাসান রনি এবং ইয়েস গ্রুপের সদস্য আামিনুল হক, বাবুল হোসেন, দলনেতা খুশনুর আলম উক্ত বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করেন।


এছাড়া সনাক সদস্য মহিউদ্দিন বাবুল ও দেলোয়ারা আক্তার লাভলী উক্ত বিষয়ের উপর আলোচনা করে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। প্রোগ্রামটি সঞ্চালনা করেন মো: দেলোয়ার এরিয়া কোঅর্ডিনেটর, সনাক মুক্তাগাছা টিআইবি।


এই বিভাগের আরো সংবাদ