• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

এআই-ভিত্তিক গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ করতে গ্রামীণফোন ও এরিকসন এর চুক্তি

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সল্যুশনের মাধ্যমে উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রযুক্তি প্রতিষ্ঠান এরিকসনের সাথে পার্টনারশিপ করেছে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিশ্বমানের সেবা প্রদান করা এই পার্টনারশিপের লক্ষ্য। গত ২২ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার হেড অব এরিকসন ডেভিড হেগারব্রো এ বিষয়ক চুক্তিটি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে এরিকসন লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) এবং হেড অব এমএ সাউথ ইস্ট এশিয়া ওশেনিয়া এবং ইন্ডিয়া আন্দ্রেস ভিসেন্টে, গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) ডঃ নিরঞ্জন শ্রীনিবাসন, চিফ প্রকিউরমেন্ট অফিসার কৌস্তভ ভাটসহ গ্রামীণফোন ও এরিকসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাপী ক্যাটালগ-ভিত্তিক চার্জিং এবং মিডিয়েশন সিস্টেম বাস্তবায়নের ক্ষেত্রে এই পার্টনারশিপ বৃহৎ একটি উদ্যোগ। এরিকসনের সফল মিডিয়েশনের ওপর ভিত্তি করে গড়ে ওঠেছে এই ব্যবস্থা যা গ্রামীণফোনের দৈনিক ৬শ’ কোটিরও বেশি ডাটা প্রসেস করতে সক্ষম। এই ব্যবস্থার মাধ্যমে গ্রামীণফোন নিজেদের ব্যবসা ও অপারেশন সাপোর্ট সিস্টেমের (ওএসএস/বিএসএস) সক্ষমতা বাড়াতে পারবে। চুক্তির আওতায় এরিকসন অর্ডার কেয়ার এবং ক্যাটালগ ম্যানেজার-এর মতো নতুন সল্যুশন যুক্ত হবে; যা প্রতিষ্ঠানটির সেবা প্রদানের মানকে আধুনিকীকরণ ও ফাইভজির বাস্তবায়নে সহায়ক হবে। গ্রামীণফোনের নিরবচ্ছিন্ন কার্যক্রম চালু রাখতে আইটি ম্যানেজড সার্ভিস প্রদান করবে এরিকসন।


এই বিভাগের আরো সংবাদ