• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

শেষ মুহুর্তের নাটকীয়তায় জয় পেলো ম্যানইউ

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

ফুলহ্যামের মাঠ থেকে কষ্টার্জিত এক জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত রোববার লিসান্দ্রো মার্টিনেজের নাটকীয় গোল ইউনাইটেডের জয় নিশ্চিত করে। ম্যাচের ৭৮তম মিনিটে মার্টিনেজের দূরপাল্লার একটি শট ফুলহ্যামের মিডফিল্ডার সাসা লুকিচের গায়ে লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক বার্ন্ড লেনোর মাথার উপর দিয়ে জালে ঢ়ুকে যায়। এই গোলই ম্যাচের একমাত্র ব্যবধান গড়ে দেয়। ফুলহ্যাম ম্যাচের শেষ মুহূর্তে একাধিকবার সমতা ফেরানোর সুযোগ তৈরি করেছিল। কর্নার থেকে জোয়াকিম অ্যান্ডারসেনের হেডার গোললাইন থেকে ইউনাইটেডের একাডেমি গ্র্যাজুয়েট টোবি কলিয়ার ক্লিয়ার করে দলকে রক্ষা করেন। স্টপেজ টাইমে বদলি খেলোয়াড় রদ্রিগো মুনিজের একটি সুবর্ণ সুযোগ ছিল। তবে, তিনি ডি-বক্সের ভেতর থেকে শটটি গোলবারের উপর দিয়ে মারেন। ইউনাইটেডের তরুণ তারকা আমাদ ডায়ালোর একটি গোলও অবশ্য অফসাইডের কারণে বাতিল হয়। কুবি মেইনুর সাথে দারুণ সমন্বয় করে আমাদ বল জালে জড়িয়েছিলেন, তবে রিপ্লেতে দেখা যায় যে তিনি অফসাইড পজিশনে ছিলেন। এই জয় ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য লিগ টেবিলে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। ২৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তারা তালিকার ১২তম অবস্থানে। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ফুলহ্যাম।


এই বিভাগের আরো সংবাদ