• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

সাংবাদিক মাইন উদ্দিন উজ্জ্বলকে প্রান নাশের হুমকি; বিএমইউজে নিন্দা প্রতিবাদ

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

ময়মনসিংহে লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পার সহযোগিতায় স্কুলের অফিস কক্ষে চরনিলক্ষীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ষড়যন্ত্র মুলক গোপন বৈঠকের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মাইন উদ্দিন উজ্জ্বলকে প্রান নাশের হুমকি দেওয়া হয়েছে।
চরনিলক্ষিয়া ইউনিয়ন আ’লীগ সদস্য মোঃ ছিদিকুর রহমান শাহিন এর নেতৃত্বে অজ্ঞাত নামা কয়েকজন সাংবাদিকের পথরোধ করে প্রকাশ্যে খুন জখম করে লাস গুম করার হুমকির ঘটনায় রবিবার ৯ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এক যুক্ত বিবৃতিতে গভীর উদ্যেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্ভে এদের আইনের আওতায় আনার জোড় দাবি জানিয়েছেন।
 মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সিনিয়র স্টাফ রির্পোটার  এবং দৈনিক নতুন সময় পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক।
জানা যায় গত ৪ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ  ময়মনসিংহ সদর চরনিলক্ষীয়া আ’লীগের ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক শিরোনামে দৈনিক কালের প্রতিচ্ছবি ও দৈনিক নতুন সময় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের সূত্র ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ঘটনার  সত্যতা পাওয়ায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু হয়।  সেই আক্রোশে ৭ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ রাত ৭.২০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন সাহেব কাচাঁরী রাজগঞ্জ বাজারস্থ লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সামনে সাংবাদিক মাইন উদ্দিন উজ্জ্বলকে পেয়ে চরনিলক্ষিয়া ইউনিয়ন আ’লীগ সদস্য মোঃ ছিদিকুর রহমান শাহিন এর নেতৃত্বে অজ্ঞাত নামা কয়েকজন পথরোধ করে প্রকাশ্যে খুন জখম করে গুম করার হুমকিসহ পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে অকথ্যভাষায় গালিগালাজ করে জানিয়ে দেয় চরনিলক্ষিয়া ইউনিয়ন আ’লীগ এর সহ সভাপতি রফিকুল মাস্টার ও ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক ফয়সাল এর কিছু হলে তোর বাড়ী ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।
এ ঘটনায় সাংবাদিক মাইন উদ্দিন উজ্জ্বল নিজের এবং পরিবারের নিরাপত্তার বিষয় চিন্তা করে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন। যাহার জিডি নং ৬৫৭ তারিখ ৭/০২/২০২৫ ইং।


এই বিভাগের আরো সংবাদ