• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের বললেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তবে আরও উন্নতি করার অবকাশ রয়েছে। রাজধানীর জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করা হবে। পরিস্থিতি ভালো করতে বাহিনীগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার হবে।

পদত্যাগ ইস্যুেত শিক্ষার্থীদের দাবির বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, কেবল পদত্যাগের দাবি নয়, আমাকে তো মেরেই ফেলেছে কেউ কেউ। আমার জানাজাও করা হয়ে গেছে। উপদেষ্টার চাকরি নিয়ে এটাই আমার সৌভাগ্য যে, মরার আগেই আমি জানাজার সোয়াব পেয়ে গেছি।

এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অপরাধপ্রবণ এলাকাগুলোতে যৌথবাহিনীর টহল আরও বাড়ানো দরকার। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সরকার সিরিয়াসলি নিয়েছে। এজন্য সব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মিটিংয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

আইন-শৃঙ্খলার ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি দেখা যাবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে।


এই বিভাগের আরো সংবাদ