• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

স্বেচ্ছাশ্রমে চেল্লাখালী নদীতে সাঁকো নির্মাণ

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি:
আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রবাহিত খরস্রোতা চেল্লাখালী নদীতে শুকনো মৌসুমে পারাপারের সুবিধার্থে বারোমারী বাজার যুব সংঘের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি বাঁশের সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) ওই নদীর বারোমারী পলাশীকুড়া ঘাটে বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়। বাঁশের ওই সাঁকেটি নির্মাণ করায় বাতকুচি, পলাশীকুড়া, বারোমারী, আন্ধারুপাড়া ও পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের সাথে শুকনো মৌসুমে পারাপারের জন্য ব্যাপক সুবিধা হচ্ছে।

স্থানীয় যুবকরা জানান, সম্প্রতি নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলে বন্যায় চেল্লাখালী নদীর পলাশীকুড়া ঘাটে পুর্বে স্থাপিত মিনি স্টীলের ব্রিজটি স্রোতের তোড়ে ভেসে যায়।

এতে দুই পাড়ের বাসিন্দা ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নদী পাড় হতে দুর্ভোগে পড়েন। তাদের কষ্টের চিন্তা করে বারোমারী বাজার যুব সংঘের সদস্যরা ওই স্থানে স্বেচ্ছাশ্রমে একটি একটি বাঁশের সাঁকো তৈরি করার উদ্যোগ গ্রহন করেন।

সোমবার সকালে যুব সংঘের ৩০ জন সদস্য মিলে গাছের বল্লি, বাঁশ, তারকাঁটা ও আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে নিজেদের অর্থায়ন ও পরিশ্রমে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন। ফলে ওই এলাকার মানুষদের মধুটিলা ইকোপার্কে ও পোড়াগাঁও ইউনিয়ন পরিষদে যাতায়াতের পথ সুগম হলো। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

এসময় ওই সাঁকো নির্মাণকাজে অংশ গ্রহন করেন ওই যুব সংঘের উপদেষ্টা ইন্তাজ আলী, রহমত আলী, আবদুল বারেক, নুর মোহাম্মদ মাহা, সভাপতি আলী হোসেন, সহ-সভাপতি স্বপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সদস্য শফিকুল ইসলাম ও অন্যান্য সদস্যরা।


এই বিভাগের আরো সংবাদ