• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

বাকৃবিতে অস্ত্রসহ আটক ৫

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছিনতাইয়ের উপকরণসহ সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পুলিশ। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ধারালো অস্ত্র ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিনার সামনের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি পুলিশ ক্যাম্পের দায়িত্বরত সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান। আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের ভাঁটিকেশর (বলাশপুর রোড) এলাকার রিফাত ইসলাম (২৮) এবং বিশ্ববিদ্যালয়ের বয়ড়া পশ্চিম পাড়ার সুপারি বাগান এলাকার রাজীব (১৬), মো: কাওসার মিয়া (১৭), মো: নাঈন (১৪) ও শামীন (১৩)। পুলিশ সূত্রে জানা যায়, ‘আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমবাগান এলাকায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনী টহল দিচ্ছিল। এ সময় একটি অটোরিকশার মধ্যে চারজনকে সন্দেহ হলে অটোরিকশাচালকসহ ওই চারজনকে আটক করে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের কাছে থেকে চাইনিজ ছুরি, ক্ষুর, জন্ম নিরোধকের উপকরণ, মাদক সেবনের উপকরণ, কাঁচি, দিয়াশলাই এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো: আনিছুর রহমান মজুমদার বলেন, ‘সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়েছে এবং আমরা এ বিষয়ে খবর পেয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টরকে জানিয়েছি, যাতে তাদেরকে কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করে দেয়া হয়।’ বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় সকলকে আরো বেশি সজাগ থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের বলা হয়েছে যাতে তারা তাদের টহল কার্যক্রম বাড়িয়ে দেন।’


এই বিভাগের আরো সংবাদ