• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

তারাকান্দায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তারাকান্দা সংবাদদাতা :
আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের ঢাকিরকান্দা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ঢাকিরকান্দা একাদশ ও তারাকান্দা একাদশের মধ্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সোমবার বিকেলে ঢাকিরকান্দা স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ন আহবায়ক, তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। খেলা উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল। এসময় আরও উপস্থিত ছিলেন বালিখাঁ ইউনিয়ন বিএনপির আহবায়ক এড. আব্দুল কাদির,যুগ্ম আহবায়ক চানু মিয়া,মাওলানা মোবারক হোসেন, আমিনুল হক সরকার ও রায়হান মেম্বার, তারাকান্দা উপজেলা ছাত্রদলে সদস্য মোবারক খান, জাসাস সভাপতি মাজেদুল হক আকন্দ ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। খেলা শেষে প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন, চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


এই বিভাগের আরো সংবাদ