• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের হল থেকে ১০ শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রাবাসে তল্লাশিকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনার ঘটনায় ১০ শিক্ষার্থীকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরও পাঁচ শিক্ষার্থীর কাছে মুচলেকা চাওয়া হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কলেজের ওয়েবসাইটে এ অফিস আদেশ প্রকাশ করা হয়।

কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি কলেজে উদ্ভূত ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদনের আলোকে রবিবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কলেজের প্রশাসনিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন– ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পারিজাত মহাজন, জয় বিশ্বাস, ঋদ্ধি বড়ুয়া, আকতাব কাদির ও তার ভাই আকসাদ কাদির, রাকিবুল ইসলাম, এস এম শামারুখ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এইচ এম জাহিন মাহমুদ, নাইমুল ইসলাম ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুস্ময় পলক।

এ ছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল বাসেত, প্রথম বর্ষের শিক্ষার্থী মানিক সাহা, রাকিবুল হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোকারম হোসেন এবং একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেরাব উদ্দিন চৌধুরীকে মুচলেকা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, ‘কলেজের তিন বিভাগে কমপক্ষে ৭০০ শিক্ষার্থী রয়েছে। ঘটনায় সম্পৃক্ততা ও অপরাধ প্রমাণিত হওয়ায় ওই ১০ শিক্ষার্থীকে আবাসিক  ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরও পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার উপযুক্ত জবাব ও মুচলেকা দিতে বলা হয়েছে।’

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরের নেতাকর্মীরা অভিযোগ করেছিলেন, কলেজে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন এবং তারা ছাত্রাবাসে দেশি অস্ত্র লুকিয়ে রেখেছেন। ১৭ ফেব্রুয়ারি বিকালে বৈষম্যবিরোধী আন্দোলন ও শিক্ষার্থীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রাবাসে কলেজ প্রশাসন তল্লাশি চালাতে গেলে উত্তেজনা তৈরি হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের একটি পক্ষের উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে রাতে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে কলেজ প্রশাসন। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

পরদিন ১৮ ফেব্রুয়ারি একাডেমিক ও প্রশাসনিক কাউন্সিলের সভায় এ ঘটনা এবং অভিযোগের বিষয় তদন্তে কমিটি গঠন করা হয়। সভায় জেনারেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলামকে প্রধান করে নয় সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। এরই মধ্যে বুধবার সন্ধ্যার পর কলেজ প্রশাসন ছাত্রাবাস থেকে রামদা ও দেশি অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।


এই বিভাগের আরো সংবাদ