পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পদত্যাগ করেন তিনি।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। ২৮ ফেব্রুয়ারি এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম।
এর আগে মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনির্ধারিত বৈঠক করেন।
এর আগে গত রবিবার সন্ধ্যায় উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। তখন তিনি বলেন, ‘এখনো পদত্যাগ করিনি। যে খবর ছড়িয়েছে, সেটা গুজব।’
গত বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হন নাহিদ ইসলাম। প্রায় ছয় মাস তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।