• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

রাজনীতিতে নাম লেখালেন ওজিল

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

ফুটবল মাঠে জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ের পর এবার রাজনীতির মঞ্চে নাম লেখালেন মেসুত ওজিল। তবে নিজের জন্মভূমি জার্মানি নয়, তুরস্কের রাজনীতিতে সক্রিয় হলেন এই তারকা ফুটবলার। দেশটির ক্ষমতাসীন দল একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। ফরাসি সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এক প্রতিবেদনে জানিয়েছে, আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে একেপিতে যোগ দিয়েছেন ওজিল। দীর্ঘদিন ধরেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন তিনি। ২০১৯ সালে যখন সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করেন ওজিল, তখন তার ‘বেস্টম্যান’ ছিলেন এরদোগান। ২০১৪ বিশ্বকাপে জার্মানির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ২০১৮ সালে জাতীয় দল থেকে অবসর নেন ওজিল। সে সময় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলেন তিনি, যা নিয়ে তুমুল বিতর্ক হয়। পরে তুরস্কে ফিরে দেশটির ক্লাব ফুটবলে কিছুদিন খেলেন এবং ২০২৩ সালে সবধরনের ফুটবল থেকে অবসর নেন। ২০০২ সাল থেকে তুরস্কে শাসন করা একেপির প্রধান হিসেবে নবমবারের মতো পুনর্র্নিবাচিত হয়েছেন এরদোগান। বিশ্বকাপজয়ী ফুটবলারকে দলে টানার সিদ্ধান্তে তুর্কি জনগণের প্রতিক্রিয়া কী হবে, সেটাই এখন দেখার বিষয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওজিলের জনপ্রিয়তা তুরস্কে বেশ ভালো, যা দলটির জন্য ইতিবাচক হতে পারে।


এই বিভাগের আরো সংবাদ