• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মুক্তাগাছায় কর্মবিরতি

হোসাইন সুলভ
আপডেট: রবিবার, ২ মার্চ, ২০২৫

প্রশাসন ক্যাডারের কর্তৃক অন্য ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্তসহ নানা বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ এবং আন্তঃ ক্যাডার সমতা প্রতিষ্ঠার দাবিতে আজ রবিবার মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে “আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ”।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “ক্যাডার যার, মন্ত্রণালয় তার”, “ডিএস পুলে কোটা পদ্ধতি বাতিল চাই”, “সকল ক্যাডারে সমতা চাই”—এমন নানা স্লোগান দিয়ে বৈষম্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, প্রশাসন ক্যাডার একচেটিয়া ক্ষমতা ভোগ করছে এবং অন্য ক্যাডারের কর্মকর্তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। তারা সাময়িক বরখাস্তের ক্ষমতার অপব্যবহার রোধ, মন্ত্রণালয়ে নিজ নিজ ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত করা এবং সকল ক্যাডারের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

আন্দোলনকারীরা বলেন, “প্রশাসন ক্যাডার কর্তৃক অন্য ক্যাডারের কর্মকর্তাদের উপর একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, যা সরকারি চাকরির ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা সমান সুযোগ ও মর্যাদা চাই।”

এদিকে, কর্মবিরতির কারণে সরকারি কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে। তবে আয়োজকরা জানিয়েছেন, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এই কর্মসূচিতে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা অংশ নেন এবং ঐক্যবদ্ধভাবে তাদের দাবি আদায়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


এই বিভাগের আরো সংবাদ