• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

রমজানে লেবুর আকাশছোঁয়া দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ

হোসাইন সুলভ
আপডেট: রবিবার, ২ মার্চ, ২০২৫

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে লেবুর বাজারে চরম মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। বিশেষ করে ময়মনসিংহের মুক্তাগাছা, যা লেবু চাষের জন্য বিখ্যাত, সেখান থেকে সরবরাহ কম থাকায় বাজারে লেবুর দাম আকাশচুম্বী। ভালো মানের এক হালি লেবু বর্তমানে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা নিম্ন আয়ের মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মুক্তাগাছার বাজারগুলোতে ঘুরে দেখা গেছে, দড়ি চার আনি বাজার, সাহেব বাজার ও আটানী বাজারসহ বিভিন্ন স্থানে লেবুর দাম সাধারণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। উপজেলার বড়গ্রাম ইউনিয়নের বাসিন্দা আব্দুল হাকিম ক্ষোভ প্রকাশ করে বলেন, “লেবুর এত দাম যে কিনতে পারছি না। রমজানে লেবু হলে অন্তত একটু স্বস্তি পাওয়া যায়, কিন্তু এবার সেটা সম্ভব হচ্ছে না।”

ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকায় পাইকারি বাজারেই লেবুর দাম বেশি। তবে সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের অনেকে মনে করছেন, লেবুব্যবসায়ীদের সিন্ডিকেটই এই মূল্যবৃদ্ধির কারণ। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা অর্জনের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। রমজান মাসজুড়ে যদি এভাবে লেবুর দাম বাড়তে থাকে, তাহলে সাধারণ মানুষের জন্য এটি আরও বড় সংকট হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।


এই বিভাগের আরো সংবাদ