• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ৩ মার্চ, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর যোগদানের তারিখ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ মার্চ নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে যোগদান করতে হবে। সোমবার (৩ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নিয়োগপত্র ও যোগদানের প্রক্রিয়া

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩’-এর তৃতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) নির্বাচিত ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর নিয়োগপত্র ইস্যু, যোগদান ও পদায়নের বিষয়ে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

যেসব প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন, তাদের জন্য ৪ মার্চ নিয়োগপত্র জারি করা হবে। প্রার্থীদের ১২ মার্চের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।

পুলিশ ভেরিফিকেশন ও পদায়ন

প্রার্থীদের যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম ১৩ মার্চের মধ্যে সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার (এসবি) বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়ে পাঠানো হবে। একই দিনে তাদের পদায়ন আদেশও জারি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে কোনো প্রার্থীর নিয়োগপত্র ইস্যু না হলে, জেলা অফিসে যোগদান না করলে বা পদায়িত বিদ্যালয়ে উপস্থিত না হলে (কারণ ও মতামতসহ) সংশ্লিষ্টদের নামের তালিকা ২০ মার্চের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।

আইনি জটিলতা দূর, নিয়োগে বাধা নেই

এর আগে, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত সাড়ে ছয় হাজার প্রার্থীর নিয়োগ বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেন।

পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির আহমেদ সাংবাদিকদের জানান, আপিল বিভাগের এই আদেশের ফলে নিয়োগপ্রাপ্তদের যোগদানে কোনো আইনি বাধা আর নেই।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষকদের যোগদানের ফলে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

 


এই বিভাগের আরো সংবাদ