• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় সাংবাদিকের মোটরসাইকেল চুরি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

ময়মনসিংহের মুক্তাগাছায় সাংবাদিক মীর সবুর আহাম্মেদের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সংগ্রহের সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

সাংবাদিক মীর সবুর একজন গণমাধ্যমকর্মী, যিনি দীর্ঘদিন ধরে উপজেলায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় কাজ করে আসছেন। তিনি মুক্তাগাছার আইনশৃঙ্খলা, সামাজিক সমস্যা এবং নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ পরিবেশন করে থাকেন। তার মতে, এই চুরির ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি তার চুরি যাওয়া মোটরসাইকেল ফিরে পাওয়ার দাবি জানান এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান করেন।

প্রসঙ্গত, মুক্তাগাছায় এটি প্রথম মোটরসাইকেল চুরির ঘটনা নয়। কয়েক বছর আগে সাংবাদিক হোসাইন আহাম্মেদ সুলভের নতুন মোটরসাইকেলও তার বাসার সামনে থেকে চুরি হয়। সেই সময়ও প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে মুক্তাগাছায় একাধিক চুরির ঘটনা ঘটেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

এই বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের মেইলকে জানান, “আমরা ঘটনার বিষয়ে অবগত হয়েছি এবং সাংবাদিক মীর সবুর থানায় অভিযোগ করেছেন। আমরা তদন্ত শুরু করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয়দের মতে, চুরির ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় মুক্তাগাছার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।


এই বিভাগের আরো সংবাদ