• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় ভারতীয় অবৈধ চিনি ও ব্লেড জব্দ: আটক ২

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ৫ মার্চ, ২০২৫

ময়মনসিংহের মুক্তাগাছায় অবৈধ পথে আসা ১৭০ বস্তা ভারতীয় চিনি ও ১লাখ ২০ হাজার পিস জিলেট ব্লেড উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৪’র একটি টিম পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ওপরে বালু বোঝাই অবস্থায় থাকা দুটি ট্রাকের ভেতর থেকে এ মালামাল জব্দ করা হয়। এসময় ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ময়মনসিংহে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছায় সকাল ৯টা থেকে অভিযান শুরু হয়। এসময় উপজেলার নিমুরিয়া এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাড়কের ওপর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ট্রাক উদ্ধার করা হয়। বাইরে থেকে ট্রাকের ওপরে ট্রিপল দিয়ে মোড়ানো বালু দেখা যায়। পরে বালু সরিয়ে সেখান থেকে ১১১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এসময় ট্রাকের চালক পালিয়ে গেলেও চালকের সহকারী রাকিবুল হাসান(২২)কে আটক করা হয়।

অপরদিকে উপজেলা চেচুয়া বাজারের ব্যবসায়ী ও জামায়াত নেতা আব্দুল হালিমের গোডাউনের সামনে থেকে একই রকম বালুভর্তি একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকের ওপরের বালু সরিয়ে সেখান থেকে ৬৯ বস্তা ভারতীয় চিনি ও এক লাক ২০ হাজার পিস ভারতীয় জিলেট ব্লেড উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে ট্রাকের চালক ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর বরিয়ান এলাকার আলাল উদ্দিনের পুত্র শাহজাহান সিরাজ(২৮) আটক করে র‌্যাব। জানা যায় এসব পন্য অবৈধ পথে ভারত থেকে পাচার হয়ে এসেছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে তারা দীর্ঘ দিন ধরে চোরাই পথে আসা ভারতীয় পন্য পরিবহনের কাজের সাথে জড়িত। মুক্তাগাছার একটি চক্র চোরাই পথে আসা এসব পন্যের বাণিজ্যের সাথে জড়িত বলেও তারা জানিছে।

মঙ্গলবার বিকালে র‌্যাব ১৪ এর কর্মকর্তা পৃথক মামলায় মালামালসহ আটককৃতদেরকে মুক্তাগাছা থানা পুলিশের সোপর্দ করেছে।


এই বিভাগের আরো সংবাদ