• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

গোলশূন্য ড্র করলো রোনালদোহীন আল নাসর

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ৫ মার্চ, ২০২৫

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ এলিট দ্বিতীয় রাউন্ডে শেষ ষোলোর ম্যাচ। ইরানি ক্লাব এস্তেগলালের মুখোমুখি সৌদি ক্লাব আল নাসর। অথচ তেহরানে অনুষ্ঠিত এই ম্যাচে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তিনি কেন দলে ছিলেন না, সে কারণ জানায়নি আল নাসর। যদিও ওয়েলনিউজ নামে রাশিয়ান একটি নিউজ এজেন্সি দাবি করছে, রোনালদো সর্বশেষ ২০২৩ সালে যখন তেহরান সফর করেছিলেন, তখন একজন প্রতিবন্দী শিল্পীকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন। বিষয়টা ইরানি কর্তৃপক্ষ ভালোভাবে নেয়নি। আল নাসরের এক প্রতিনিধি নেই মিডিয়াকে বলেছেন, ‘আমরা কোনো খেলোয়াড়ের নিরাপত্তা এবং তার সুনামক্ষুণ্ন হোক- তা চাই না।’ রোনালদোহীন আল নাসর এস্তেগলালের বিপক্ষে কোনো গোলও করতে পারেনি। আবার গোল হজমও করেনি। অর্থ্যাৎ গোলশূন্য ড্র হয়েছে প্রথম লেগের এই ম্যাচটি। গত জানুয়ারিতে অ্যাস্টন ভিলা থেকে আসা জন ডুরান গোল করার কাছাকাছি পৌঁছেছিলেন কয়েকবার এবং সাবেক লিভারপুল তারকা সাদিও মানেও বেশ কয়েকটি দারুণ চেষ্টা করেছিলেন গোলের; কিন্তু এস্তেগলাল গোলরক্ষক সাঈয়েদ হোসেইন হোসেইনি সবগুলো চেষ্টাই ঠেকিয়ে দেন। আল নাসর কোচ স্টেফানো পিওলি বলেন, ‘এ ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি খুব খুশি। এটা বোঝা খুব জরুরি যে, এটা ছিল ভিন্ন একটি ম্যাচ।’ ফিরতি পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে রিয়াদে, ১১ মার্চ। ওই ম্যাচের জয়ী দলই উঠবে কোয়ার্টার ফাইনালে। ওই ম্যাচে রোনালদোর খেলার কথা রয়েছে।


এই বিভাগের আরো সংবাদ