• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় কৃষি খামারে সন্ত্রাসী হামলা: মাছ লুটের চেষ্টা, থানায় অভিযোগ

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের হতরপাড়া গ্রামে সন্ত্রাসী কায়দায় মাছ লুটের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষক ও খামার মালিক জয়নাল আবেদিন এ ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় অভিযোগ দায়ের প্রক্রিয়া করেছেন।

হতরপাড়া গ্রামের মৃত হোসেন আলী সরকারের ছেলে জয়নাল আবেদিন জানান আমার নিজ গ্রামে একটি কৃষি খামার গড়ে তুলেছি, যেখানে রয়েছে কয়েকটি পুকুর, গরুর খামার ও নার্সারি।  একই গ্রামের হারুন, ইস্রাফিল, আল-আমিন, মোফাজ্জলসহ একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে আমার খামারের চারটি পুকুরের মাছ লুট করে নেয়। এছাড়া গরুর খামারে ব্যাপক ভাঙচুর চালিয়ে স্টিলের দরজা ও পানির ট্যাংকিও লুট করে নিয়ে যায়।

তিনি আরো বলেন শুক্রবার সকালে হারুন ও ইস্রাফিলের নেতৃত্বে ১৫-১৬ জনের একটি সশস্ত্র দল খামার এলাকায় জড়ো হয় এবং পুকুরের পানি সেচের জন্য যন্ত্র বসিয়ে মাছ লুটের চেষ্টা চালায়। পরে আমি থানায় খবর দিলে মুক্তাগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পানি সেচের সেলু মেশিন জব্দ করে।

এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। একটি পানি সেচের মেশিন জব্দ করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তবে পুলিশি তৎপরতায় পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। এলাকাবাসী এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরো সংবাদ