• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

আপনার অবর্তমানে হোয়াটসঅ্যাপ কেউ ব্যবহার করছে কিনা যেভাবে বুঝবেন

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত মেসেজ, ছবি, ভিডিও, ফাইল আদান-প্রদান চলছে এই অ্যাপে। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে অনেক ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো রাখতে একের পর এক ফিচার নিয়ে আসছে। বিশেষ করে সুরক্ষার দিক দিয়ে। যদিও হ্যাকাররা নানাভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। আপনার অ্যাকাউন্ট লুকিয়ে অন্য কেউ ব্যবহার করছে কি না তার খোঁজ রাখেন কি? কীভাবে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়েছে বা অন্য কোনো ডিভাইসে খোলা রয়েছে কি না।

জেনে নিন পদ্ধতি

১.প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ চালু করুন।

২.এবার ডানদিকে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

৩.সেখানে ক্লিক করলেই ভেসে উঠবে বেশ কয়েকটি অপশন।

৪.বেছে নিন লিংকড ডিভাইস অপশন।

৫.এতেই দেখতে পারবেন, কোন কোন ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে।

৬.সেখানেই মিলবে লগ আউট অপশন। আপনার ইচ্ছে মতো যে কোনো ডিভাইস থেকে লগ আউট করতে পারেন হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখবেন যেভাবে

১.সেটিংসে গিয়ে অন করুন টু স্টেপ ভেরিফিকেশন।

২.কারো সঙ্গে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত কোনো ওটিপি শেয়ার করবেন না।

৩.যে ডিভাইসগুলো ব্যবহার করেন না সেগুলোতে অযথা হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন না।


এই বিভাগের আরো সংবাদ