• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

গুগলের কিছু অদ্ভুত শব্দ

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১০ মার্চ, ২০২৫

বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। দৈনন্দিন নানা প্রয়োজনে আমরা গুগল সার্চ ব্যবহার করে থাকি। এটি ব্যবহার করে যে কোনো বিষয় সম্পর্কে তথ্য পাওয়া যায়। তবে এমন কিছু শব্দ রয়েছে যেটা লিখে গুগলে সার্চ করলে স্ক্রিনজুড়ে এমন কাণ্ড ঘটবে যা দেখলে অবাক হয়ে যাবেন নিশ্চিত। চলুন জেনে নেওয়া যাক এই শব্দগুলো কী কী।

ড্রপ বিয়ার

এই তালিকার প্রথম শব্দটি হল ‘ড্রপ বিয়ার’। গুগলে এই শব্দটি টাইপ করার সঙ্গে সঙ্গেই আপনার স্ক্রিনে একটি ভালুকের আইকন দেখা যাবে। এই আইকনে ট্যাপ করার সঙ্গে সঙ্গেই একটি পেজ খুলবে যেখানে ভালুকটি দ্রুত গতিতে নিচের দিকের পড়তে থাকবে। ভালুকটি পড়ে যাওয়ার পর কেঁপে উঠবে গোটা স্ক্রিন।

চিক্সুলুব (ঈযরপীঁষঁন) 

গুগলে চিক্সুলুব (ঈযরপীঁষঁন) শব্দটি সার্চ করার সঙ্গে সঙ্গেই উলকার মতো জ্বলন্ত পাথর ধেয়ে আসবে স্ক্রিনের দিকে। পাথর পড়ার পরে স্ক্রিন কাঁপতে শুরু করবে। বেশ কিছুক্ষণ ধরে স্ক্রিন কাঁপবে। সেই সময়ে ফোন ব্যবহার করা যাবে না।

ডার্ট মিশন

এই তালিকায় আরো একটি সংযোজন ডার্ট মিশন। এই শব্দ দিয়ে সার্চ করলে উপর দিকে থেকে ভেসে আসবে একটি কৃত্রিম উপগ্রহ। সঙ্গে সঙ্গেই মোবাইলের স্ক্রিনটি বাদিকে হেলে যাবে। যতক্ষণ পর্যন্ত না ওই উইন্ডো বন্ধ করা হয়, ততক্ষণ ওইভাবে বেঁকে থাকবে। উল্লেখ্য, এই ডার্ট মিশন হল নাসার একটি বিখ্যাত মহাকাশ অভিযান।

লাস্ট অফ আস

লাস্ট অফ আস লিখে সার্চ করলেই একটি নতুন পেজ খুলবে। এই পেজের নিচে আপনি একটি মাশরুম দেখতে পাবেন। এই মাশরুমটি ক্লিক করলে স্ক্রিনে ছত্রাক দেখা দিতে শুরু করবে। যতবার স্ক্রিনে ক্লিক করবেন ছত্রাক তত বেশি বৃদ্ধি পাবে। তবে এই শব্দগুলো লিখে সার্চ করলেও হ্যাক হওয়ার সম্ভাবনা সেভাবে নেই।


এই বিভাগের আরো সংবাদ